Categories: জাতীয়

শিল্পকলা পদকে ভূষিত হলেন ৭ গুণী

শিল্পকলা পদক ২০১৬ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সাত বিভাগে এ বছর পদক পেয়েছেন– নৃত্যকলায় মোঃ গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চিত্রকলায় কালিদাস কর্মকার, কণ্ঠ সংগীতে মিতা হক, যন্ত্র সংগীতে পণ্ডিত পবিত্র মোহন দে, লোক সংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান ও নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ।

গতকাল শিল্পকলা একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দিবেন। নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও একটি সনদপত্র প্রদান করা হবে।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত  সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক উত্পল কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ শাওকাত ফারুক প্রমুখ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমি ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক প্রদান করে আসছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago