২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৫

চট্টগ্রামে পাচারের সময় সাতটি ট্রাকে ১১৫ টন সরকারি চাল উদ্ধার

Google+ Pinterest LinkedIn Tumblr +
করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে নগরীর হালিশহর সিএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত ম্যানেজার প্রণয়ন চাকমাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তবে পাচার চক্রের অন্যতম সদস্য হালিশহর সিএসডি খাদ্য গুদামের সহকারী ম্যানেজার ফকরুল আলম পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকা ও সিটি গেট এলাকার ঈগল টেক্সটাইল গোডাউনে এসব অভিযান পরিচালিত হয়। আটক অপর চারজন হচ্ছে সামছুল হুদা, মিজান, শফি আলম ও মো. ওসমান। এরা চাল বহনকারী ট্রাকের চালক ও সহকারী বলে র্যাব জানিয়েছে।

 

গতকাল র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হালিশহর নয়াবাজার হাক্কানি পেট্রোল পাম্পের সামনে থেকে চারটি ট্রাকে ১ হাজার ১৫২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় আটক চারজনের দেওয়া তথ্য অনুযায়ী সিটি গেট সংলগ্ন ঈগল টেক্সটাইল গোডাউন থেকে আরো তিনটি ট্রাকে ৮৪৬ বস্তা এবং গুদাম হতে আনলোড করা ১ হাজার ৯৮ বস্তাসহ মোট ৩ হাজার ৯৬ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের পরিমাণ ১৫৫ মেট্রিক টন। পরে সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত ম্যানেজার প্রণয়ন চাকমা ওরফে মণি কৃষ্ণকে একই এলাকায় তার বাসা থেকে আটক করা হয়। তবে গুদামের সহকারী ম্যানেজার ফকরুল আলমকে পাওয়া যায়নি। র্যাবের দাবি, এই দুই কর্মকর্তাই সরকারি খাদ্য গুদাম হতে চাল পাচারের মূল হোতা।

 

র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ ইত্তেফাককে জানান, বিপুল পরিমাণ সরকারি চাল পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে এই চালগুলো উদ্ধার করা হয়।

 

 

Share.

Comments are closed.