Categories: জাতীয়

প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গের সংযোজন আইনের খসড়া মন্ত্রী সভার বৈঠকে অনুমোদিত

বাংলাদেশে মানবদেহের প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বেচা-কেনার ব্যবসা বন্ধের লক্ষ্য নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিষয়ক আইনের সংশোধনীর খসড়া চুড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

কিডনিসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের পাচার এবং অবৈধ ব্যবসা বন্ধের লক্ষ্যে খসড়া আইনটি আরো কঠোর করা হয়েছে।

প্রস্তাবিত ‘মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) আইন-২০১৭’ অনুসারে সরকারের অনুমতি ছাড়া কোনো হাসপাতাল অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন করতে পারবে না।

তবে যেসব সরকারি হাসপাতালে বিশেষায়িত ইউনিট আছে তাদের এই অনুমতি লাগবে না।

কোনো চিকিৎসক এই আইনে অপরাধী সাব্যস্ত হলে তার বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেয়া হয়।

প্রচলিত আইনে কোনো বিধান লঙ্ঘন করলে অথবা লঙ্ঘনের সহায়তা করলে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন তিন বছর মেয়াদে সশ্রম কারাদণ্ড অথবা কমপক্ষে তিন লাখ টাকা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আশরাফ শামীম সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত আইন অনুসারে কোনো ব্যক্তি নিকট আত্মীয় সম্পর্কে মিথ্যা তথ্য বা তথ্য প্রদানে উৎসাহিত বা ভীতি দেখালে তা অপরাধ হবে এবং সেজন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে।

উল্লেখিত বিধান ছাড়াও এই আইনের অন্যান্য বিধান লঙ্ঘন করলে অথবা লঙ্ঘনে সহায়তা করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।

প্রস্তাবিত আইনে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার ক্ষেত্রে নিকট আত্মীয়ের সংজ্ঞায় নাতি-নাতনি খালাতো ভাইবোনসহ সম্পর্কের পরিধি আরও বাড়ানো হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago