Categories: জাতীয়

ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ বাদ দেয়ার নির্দেশ

ক্যাডেট ও ইন্টারন্যাশনালের নাম দিয়ে অবৈধ ব্যবসা বন্ধ করতে ক্যাডেট মাদরাসাগুলোর প্রতি নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষামন্ত্রণালয়। একই সঙ্গে অননুদিতভাবে প্রতিষ্ঠিত এ ধরনের মাদরাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারি অনুমতি নিতে তিন মাস সময় বেঁধে দেয়াসহ ১১ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ নির্দেশনা দেয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে গতকাল এক আদেশে ক্যাডেট মাদরাসার অবৈধ ব্যবসা পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্তগুলো শিগগিরই বাস্তবায়ন করতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সব জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ক্যাডেট মাদরাসাগুলোর অধ্যক্ষদের এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ করেছে মন্ত্রণালয়। নির্দেশনা আরো রয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়া ও পাঠদান নিশ্চিত করা, স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন দ্বারা নিয়মিত নজরদারি করা, ব্যবস্থাপনা কমিটিতে একজন জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি রাখা, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত আবশ্যিকভাবে পরিচালনা করা, জাতীয় দিবসগুলো বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কিছু মাদরাসা নামের সঙ্গে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ জুড়ে দিয়ে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ নেয়া ছাড়াও বেশি বেতন নিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানের নামের সঙ্গে ইন্টান্যাশনাল শব্দ লাগিয়ে এনসিটিবির কারিকুলাম অনুসরণ না করে নিজেদের পছন্দমতো বই বিক্রি করে তা শিক্ষার্থীদের পড়তে বাধ্য করে। এসব যেন আর না করতে পারে সেজন্যই মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago