নতুন সকাল, ঢাকা: নাসার অবজারভেটরি থেকে বিজ্ঞানীরা চোখ তাক করে রয়েছে উপগ্রহ-ক্যামেরায়। এমন সময় দেখা গেল এক অভাবনীয় দৃশ্য, যার জন্য তারা মোটেই প্রস্তুত ছিলেন না। পৃথিবীর গায়ে ধরা পড়ল গোলকার এক ধরনের বস্তু। আর এটি নিয়েই রহস্যের দানা বাধতে শুরু করল বিজ্ঞানীদের মধ্যে।
নাসার ক্লাইমেট অবজারভেটরি এবং পৃথিবীর মাঝখান দিয়ে ধীরে ধীরে চলে গেল এক বিষন্ন রংয়ের গোলক। নীবিড় নিলীমায় আচ্ছন্ন বসুন্ধরার গায়ে সে সত্যিই এক বিষাদকরুণ ছাপ। দেখে মনে হচ্ছে এটি কোনো অচেনা বস্তু নয়, আবার ঠিক চেনাও বলা যায় না বস্তুটিকে।
এটি আসলে পৃথাবী নামক গ্রহটির সবেধন নীলমণি উপগ্রহ চাঁদ। আর তার যে অংশটি ধরা পড়েছে সেটা আক্ষরিক অর্থেই ‘ডার্ক সাইড অফ দ্য মুন’। চাঁদের সেই পিঠে আলো পৌঁছায় না। আর তাই এই অপার্থিব কন্ট্রাস্ট।
নাসার ক্যামেরায় চাঁদের এই পরিভ্রমণের অসামান্য ছবি ধরা পড়ে ৫ ঘণ্টা ধরে। এই ছবিগুলো তোলা হয়েছে নাসার আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরায়, ভূপৃষ্ঠ থেকে ১ মিলিয়ন মাইল উপরে।
নতুন সকাল/এমআই
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…