২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৪

সিংহী যখন চিতা শাবকের লালন করে!

Google+ Pinterest LinkedIn Tumblr +

ইতিপুর্বে এমন ঘটনা কখনো ঘটেনি। কেউ কখনো দেখেনি যে বাঘ বা সিংহ গোত্রের কোনো প্রাণী অন্য গোত্রের কোনো প্রাণীর সন্তানকে লালন করছে। এমন অভিনব ঘটনাটি ঘটেছে তানজানিয়ায়।

তিন সপ্তাহ বয়সী শিশু চিতাশাবকটিকে মায়ের মতো লালন পালন করছে ৫ বছর বয়সী সিংহী নোসিকিতক। আর তারা অবস্থান করছে তানজানিয়ার নরোঙগোরো সংরক্ষিত এলাকায়। তবে শিশু চিতাশাবকটি নোসিকিতকের কাছে কিভাবে এসেছে এ ব্যাপারে সংরক্ষকদের কেউ কিছু বলতে পারছেন না।

সংরক্ষণ গ্রুপ ‘প্যানথেরা’র প্রেসিডেন্ট লিউক হান্টার বলছেন, ‘সিংহীটি মানসিকভাবে এখন সন্তান পালনের উপযোগী। তবে ইতিপূর্বে অন্য গোত্রের কোনো প্রাণীকে সিংহীর বা বা বাঘের পালনের ঘটনা না থাকলে চিতাশিশুটিকে এ সময় কাছে পেয়ে সিংহী তাকে পালন করছে। যা সত্যিই একটি অভিনব ব্যাপার।’

তবে হান্টার চিতাশাবকটির ভবিষ্যৎ নিয়ে শংকিত। কারণ, তার মতে, সিংহ খুব সহজে তার গোত্রের সন্তানকে চিহ্নিত করতে পারে। ঠিক তেমনি অন্য গোত্রের শাবকদেরও আলাদাভাবে চিনতে পারে। কাজেই নোসিকিতক ছাড়া অন্য কোনো সিংহ বা সিংহী এই ব্যাপারটি টের পেলে তারা শাবকটিকে হত্যা করতে পারে।

অন্যদিকে চিতাশাবকটির বয়স ১ বছর থেকে দেড় বছর হলে তার মধ্যেও চিতার স্বভাব প্রকাশিত হবে। সেটিও সমস্যা হয়ে দাঁড়াবে একসঙ্গে থাকার ক্ষেত্রে।

Share.

Comments are closed.