চট্টগ্রামে ছুরিকাঘাতে ভারতীয় ছাত্র নিহত আরেক জন ফাঁসি খেতে গিয়ে মৃত্যুর সাথে লড়ছে

চট্টগ্রাম শহরে গতরাতে এক ছুরিকাঘাতের ঘটনায় একজন ভারতীয় তরুণ নিহত হয়েছেন।

তিনি একটি প্রাইভেট মেডিক্যাল কলেজের ছাত্র এবং অন্য আরো কয়েকজন ভারতীয়ের সাথে আকবর শাহ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

ওই ফ্ল্যাটের আরো একজনকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেয়া হয়।

চট্টগ্রাম শহরের আকবর শাহ এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিবিসি বাংলাকে বলেন, গত মধ্যরাতের পর ওই ফ্ল্যাট থেকে ছুরিকাহত অবস্থায় ছাত্রটিকে হাসপাতালে নেয়া হয়। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঠিক কি কারণে তিনি ছুরিকাহত হন তা এখনো বলতে পারছে না পুলিশ।

আকবর শাহ এলাকার ফ্ল্যাটটিতে যারা থাকতো তারা সবাই ভারতের মনিপুর রাজ্য থেকে বাংলাদেশে পড়তে আসা ছাত্র।

একই বাড়ির বাসিন্দা আরো একজন ভারতীয় ছাত্রকে গত রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। তিনি এখনো হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছেন।

পুলিশ বলছে, এই ছাত্রটির সংজ্ঞা না ফেরা পর্যন্ত ঠিক কি ঘটেছিল তা জানা যাচ্ছে না।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago