শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আজ আসছেন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই সফরে ঢাকা ও কলম্বোর মধ্যে দশটির বেশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে বিমানবন্দরে সাদর সংবর্ধনা জানাবেন। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিকেলে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন ও  জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট সিরিসেনার সফর সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট সিরিসেনা দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনা বৈঠক শেষে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মত্স্য, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তি, তথ্য ও প্রচার, ভিসা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

সফরকালে প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে জাতীয় সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সংসদে বিরোধী দলের নেতা সৌজন্য সাক্ষাত্ করবেন।

শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট সিরিসেনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন। শনিবার সকালে ঢাকায় স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই ও বিডা এর যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সংলাপে যোগদান শেষে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০১১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার তত্কালীন প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে বাংলাদেশ সফর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষ্যে শ্রীলঙ্কা সফর করেন। আর প্রেসিডেন্ট সিরিসেনা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশ সফর করেন।

প্রেসিডেন্ট সিরিসেনার সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র দুর্যোগ ও ত্রাণ, উচ্চ শিক্ষা মন্ত্রীসহ বেশ কয়েকজন প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিসহ মোট ৭৩ জন থাকছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago