২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৩

চট্টগ্রামের সীতাকুন্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু

Google+ Pinterest LinkedIn Tumblr +

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত আরো ৪৬ শিশুকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার থেকে গতকাল সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া পাহাড়ে অবস্থিত ত্রিপুরা পল্লীতে এ ঘটনা ঘটে।
ঘটে। শিশুদের মৃত্যুতে আদিবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ত্রিপুরা লোকজন জানান, গতকাল সকাল ১১টার সময় চার শিশুর মৃত্যু হয়। তারা হলো- হৃদয় (৮) রূপালী (৩) শিমল (২), কসম রায় (২)। অপরদিকে মঙ্গলবার প্রকাটি (৬) ও তাকি (২) মৃত্যু হয়। এছাড়া গত সোমবার তিন শিশু রুমা প্রতি (৯), একই পরিবারের কানা (২) ও জানিয়া (৪)-এর মৃত্যু হয়। তারা জানায়, তিন দিনে ৯ শিশুর মৃত্যু হওয়া ছাড়াও ৩৬ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ত্রিপার নিরাবালা জানান, গত সপ্তাহে শিশুদের জ্বর দেখা দেয়। এরপর জ্বরের সঙ্গে কাশিও শুরু হয়। এই সপ্তাহের শুরুতে শিশুদের পুরো শরীরে ছোট ছোট বিচির মতো উঠতে থাকে। ডাক্তারের কাছে নিলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এক পর্যায়ে পেট ফুলে শরীর টান টান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
৯ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নুরুল করিম রাশেদ জানান, এটি একটি অজ্ঞাত ভাইরাসজনিত রোগ। তাদের শরীরের রক্ত পরীক্ষা করে ভাইরাস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া বলেন, গতকাল ত্রিপুরা পল্লী থেকে অজ্ঞাত ভাইরাসে আক্রান্ত ৩৬ শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.

Comments are closed.