নিজের ক
খবরে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জুনে দাবি করে, সিরিয়ার রাক্কা শহরে আইএস কমান্ডারদের একটি সভায় তাদের বিমান হামলায় বাগদাদি নিহত হয়ে থাকতে পারেন। তবে ওয়াশিংটন বলেছে, বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করতে পারবে না তারা। তখন পশ্চিমা ও ইরাকি কর্মকর্তারা রাশিয়ার এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেন।
রয়টার্সের খবরে বলা হয়, রয়টার্স নিজস্বভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছে না। তবে সিরিয়া ও ইরাকের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরির পরিচালক রামি আবদুল রহমান বলেছেন, ‘আমাদের কাছে দেইর আল-জোর এলাকার আইএস’র প্রথম সারির এক নেতা সহ একাধিক নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য রয়েছে যে, বাগদাদি নিহত।’
বাগদাদির মৃত্যুর খবর অতীতেও অনেকবার প্রচারিত হয়েছে। কিন্তু সেগুলো মিথ্যে বলেই প্রমাণিত হয়েছে পরে। কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে সত্য ও গ্রহণযোগ্য সংবাদ প্রদানের সুনাম রয়েছে অবজারভেটরির। আবদুল রহমান বলেন, সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জোর-এ অবস্থানরত অবজারভেটরির সূত্রগুলোকে আইএস’র একাধিক সূত্র জানিয়েছে যে, বাগদাদি মারা গেছে। তবে কখন মারা গেছে তা বলা হয়নি। তবে ইরাকের আল সুমাইরা পত্রিকা বলছে, ৪৫ বছর বয়সী এই আইএস নেতা ইরাকের নিনেভেহ প্রদেশে এক বিমান হামলায় নিহত হয়েছেন।
ইরাকি ও কুর্দি কর্মকর্তারা তার মৃত্যু নিশ্চিত করেনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাগদাদির মৃত্যু নিশ্চিত করে এমন তাৎক্ষণিক কোনো তথ্য তাদের হাতে নেই। এছাড়া আইএস সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাগদাদির সম্ভাব্য মৃত্যু নিয়ে কোনো সংবাদ প্রকাশ করা হয়নি।
২০১৪ সালে ইরাকের মসুল নগরী দখলে নেয়ার পর সেখানকার ঐতিহ্যবাহী প্রাচীন আল নূরি মসজিদে দাঁড়িয়ে কথিত খিলাফতের ঘোষণা দেন বাগদাদি। কয়েকদিন আগেই মসুল দখলে নিয়েছে ইরাকি বাহিনী। ইরাক থেকে পিছু হটছে আইএস। কমছে তাদের দখলে থাকা ভূখণ্ডের আয়তন। এমন সময় বাগদাদির মৃত্যুর খবর হবে জঙ্গিগোষ্ঠীটির জন্য সবচেয়ে বড় আঘাত।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…