আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮১তম জন্মদিন আ
রেন। বাংলা কবিতা যাদের হাত ধরে আধুনিকতায় পৌঁছেছে আল মাহমুদ তাদের অগ্রগণ্য। তাঁর প্রথম কাব্য গ্রন্থ ‘লোক লোকান্তর’ প্রকাশিত হয় ১৯৬৩ সালে। পরবর্তী সময়ে প্রকাশ ‘কালের কলস’ ও ‘সোনালী কাবিন’। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘মায়াবী পর্দা দুলে ওঠো’, ‘দোয়েল ও দয়িতা’, ‘দ্বিতীয় ভাঙ্গন’, ‘বখতিয়ারের ঘোড়া’ ও ‘তোমার রক্তে তোমার গন্ধে’। তার প্রবন্ধে রয়েছে নতুন এক গদ্যশৈলী। লিখেছেন ‘পানকৌড়ির রক্তে’র মতো গল্পগ্রন্থ। লিখেছেন ‘উপমহাদেশ’ ও ‘কাবিলের বোন’-এর মতো উপন্যাস। ‘যেভাবে বেড়ে উঠি’ ঘরানার ক্লাসিক জীবনীগ্রন্থ সব পাঠকের হূদয় ছুঁয়েছে। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে কর্মজীবন শেষ করেন তিনি। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। ১৯৬৮ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।
কবি আল মাহমুদের ৮১তম জন্মদিন আজ
Share.
