Categories: জাতীয়

বিসমিল্লাহ পাঠ ব্যতীত কোনো আমলই কবুল হবে না

নতুন সকাল, ঢাকা: মহান আল্লাহ তায়ালা শেষ নবী হযরত মুহাম্মদ (স.) এর উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আল্লাহর করুণা অর্জন করতে এবং তার প্রেরিত রহমতের শীতল ছোঁয়া পেতে আমরা এক তারই (মহান আল্লাহর) আমল করে থাকি। সেক্ষেত্রে প্রতিটি আমলের পূর্বে এমন একটি দোয়া রয়েছে, যা পাঠ না করলে কোনো আমলই কবুল হবে না।

বাক্যটি হল— বিসমিল্লাহির রহমানির রহিম।

রাসুল (স.) এর মতে, ‘যে  আমল বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু হয়, তা কখনও আল্লাহ কর্তৃক প্রত্যাখাত হয় না।’

জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, বিসমিল্লাহ প্রার্থনা কবুল হওয়ার প্রথম শর্ত। কোনো ব্যক্তি যখন নিজ বাড়িতে প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহ তায়ালাকে স্মরণ করে; অর্থাৎ (বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে) তখন শয়তান তার অনুচরদেরকে (অনুসারীদেরকে) বলে, আজ না তোমরা (শয়তানের অনুসারীরা) এ ঘরে রাত্রি যাপন করতে পারবে, আর না খাবার পাবে।’

অন্যথা যখন সে প্রবেশ কালে আল্লাহ তাআলাকে স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে না), তখন শয়তান বলে, তোমরা (শয়তানের অনুসারীরা) রাত্রি যাপন করার স্থান পেলে। আর যখন আহার কালেও আল্লাহ তাআলাকে স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে না), তখন সে (শয়তান) তার অনুসারীদেরকে বলে, তোমরা রাত্রিযাপন স্থল ও নৈশভোজ উভয়ই পেয়ে গেলে। (মুসলিম ২০১৮, আবু দাউদ ৩৭৬৫)

সুতরাং প্রতিটি আমল কবুল করার জন্য অবশ্যই আমাদেরকে সেই আমল শুরুর পূর্বে বিসমিল্লাহ পড়ে নিতে হবে।

নতুন সকাল/এমআই

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago