২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২১

চট্টগ্রামের লোহাগাড়ায় খুন

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রামের লোহাগাড়ায় পাষণ্ড এক ব্যক্তি তার স্ত্রীকে এবং তার নাতিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

উপজেলার পুটিবিলা শীলপাড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঘাতক স্বামী পেঠান শীল (৬৫) এ হত্যাকাণ্ড চালায়। এ ঘটনায় বাচাঁতে এসে পুত্রবধু গুরুতর আহত হয়েছেন।

স্ত্রীর নাম পুষ্পবালা শীল (৫৫) ও নয় মাস বয়সী নাতির নাম পাওয়া যায় নি। আহত পুত্রবধুর নাম মনিবালা শীল (২৮)। মনিবালাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় এক ইউপি সদস্য জানান।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি মো: শাহজাহান পিপিএম জানান, ঘাতক স্বামী পেঠান শীলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নে্ওয়া হবে।

Share.

Comments are closed.