২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২২

চিকিৎসা শেষে ৫৪ দিন পর মাদ্রায় আসলেন আহমদ শফী

Google+ Pinterest LinkedIn Tumblr +
মোঃআলাউদ্দীন,হাটহাজারী প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর,অন্যতম প্রধান ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাজধানীর আজগর আলী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ৫৪ দিন পর হাটহাজারী মাদ্রাসায় এসে পৌঁছেছেন। ১০ জুলাই সোমবার বেলা পৌনে চারটার দিকে তিনাকে বহনকারী এয়ার এম্বুলেন্স হেলিকপ্টারটি পুরান ঢাকার ধুপখোলা মাঠ থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৪টা ৪৫ মিনিটে মাদ্রাসার শিক্ষা ভবনের ছাঁদে অবতরণ করে। উল্লেখ্য,শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী গত ১৮ মে হাটহাজারী মাদরাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে ওনাকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি করা এবং পরে উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুন ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই রাজধানী ঢাকার গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ ৫৪ দিন চিকিৎসা শেষে জামেয়াতে আসলে জামেয়ার ছাত্র শিক্ষক,তাওহীদি জনতা হেফাজতের আমীরকে বরণ করে নেন। এসময় তাঁর সাথে ছিলেন, আল্লামা শফী’র কনিষ্ঠ পুত্র মাওলানা আনাস মাদানী,ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম সহ অনেকে।
Share.

Comments are closed.