২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২১

ফরহাদ মজহার কে কি আসলে অপহরন করা হয়েছে!

Google+ Pinterest LinkedIn Tumblr +

কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে। সোমবার  ভোররাতে তিনি মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে ফোন করে বলেন, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে। পরে ওই ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন করে অর্থ দাবি করা হয়।
সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক স্বজন আদাবর থানায় বিষয়টি অবহিত করেন। তবে থানায় আনুষ্ঠানিক কোন অভিযোগ দায়ের করা হয়নি। তথ্য পেয়েই পুলিশ কর্মকর্তারা ফরহাদ মজহারের বাসায় যান। আদাবর থানার উিউটি অফিসার এসআই মহসিন জানিয়েছেন, সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক স্বজন থানায় তথ্য দেন। তথ্য পেয়েই থানা পুলিশ তৎপরতার শুরু করেছে।এদিকে অপহৃত কবি ও কলামিস্ট ফরহাদ মজহার সোমবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরীর নিউমার্কেটের পার্শ্ববর্তী ‘গ্রিল হাউজ রেস্টুরেন্ট’ নামে একটি হোটেলে রাতের খাবার খেয়েছেন বলে জানা গেছে।

গ্রিল হাউজ রেস্টুরেন্টের মালিক আব্দুল মান্নান জানান, রাত ৮টা ৩৫ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে ফরহাদ মজহার গ্রিল হাউজ রেস্টুরেন্টে আসেন। রেস্টুরেন্টে তিনি একাই প্রবেশ করেন। এ সময় তার পরনে সাদা পাঞ্জাবি ও মাথা সাদা কাপড়ে বাধা ছিল।

ফরহাদ মজহার রেস্টুরেন্টে এসে সাদা ভাত, ডাল ও ভর্তা খেয়েছেন। প্রায় ১০মিনিট সময় ধরে তিনি খেয়ে রেস্টুরেন্ট থেকে একাই বেরিয়ে যান। তখন তাকে ক্লান্ত ও ঘুমঘুম দেখাচ্ছিল।

এদিকে, ফরহাদ মজহারের কাছে থাকা মোবাইল ফোন ট্র্যাক করে র‌্যাব-৬ এর সদস্যরা মোটামুটি নিশ্চিত হয়েছে তিনি নিউ মার্কেট সংলগ্ন একটি টাওয়ারের আওতাধীন অ্যাপ্রোচ রোড এলাকার কোন এক স্থানে রয়েছেন। তার সন্ধানে র‌্যাব সদস্যরা নিউমার্কেট ও শিববাড়ি মোড় সংলগ্ন কেডিএ অ্যাপ্রোচ রোড, মজিদ সরণী ও ইবরাহিম মিয়া সড়কের বাড়ি বাড়ি তল্লাশি করছে। তল্লাশিতে র‌্যাব-পুলিশের নারী সদস্যরাও রয়েছে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফরহাদ মজহারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ফরহাদ মজহারকে উদ্ধার করা না পর্যন্ত র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Share.

Comments are closed.