২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৪

মুক্তিযুদ্ধে সুন্দরবন অধিনায়ক জিয়া গুরুতর অসুস্থ

Google+ Pinterest LinkedIn Tumblr +

মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় তিন দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তার দু’টি কিডনি অচল হয়ে পড়েছে এবং লিভারের অবস্থাও খারাপ। গতকাল তাকে আইসিউতে নেয়া হয়েছে। তার ছোট ভাই কামাল উদ্দিন জানিয়েছেন, মেজর জিয়ার অবস্থা সংকটজনক। পরিবারের পক্ষ থেকে কামাল উদ্দিন দেশবাসীর কাছে মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় সেনা নায়কের জন্য দোয়া কামনা করেছেন। তার শুভাকাঙ্খিদের জিয়াউদ্দিনের রোগ মুক্তি কামনার জন্য আল্লাহর দরবারে মোনাজাত ও প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার ছিলেন। তাকে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়। মুক্তিযুদ্ধে নিজের ও অন্যান্যদের অংশগ্রহণ এবং যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে তিনি ‘সুন্দরবন সমরে ও সুষমায়’নামে একটি বই লিখেছেন। যেটা মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইগুলোর মধ্যে বেশ জনপ্রিয়।

Share.

Comments are closed.