সিটিসেলের মেহবুব চৌধুরী গ্রেপ্তার

সিটিসেল বা এর মূল প্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের (পিবিটিসিএল) প্রধান নির্বাহী মেহবুব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত বুধবার বনানী থানায় দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে মামলাটি দায়েরের চতুর্থ দিন গ্রেপ্তার হন তিনি। আরব বাংলাদেশ (এবি) ব্যাংক থেকে ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনিসহ পিটিবিসিএলের স্বত্বাধিকারী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খানসহ ১৬ জনকে আসামি করা হয়েছে মামলায়। বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) বলেন, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তাকে বনানী থানা হাজতে আনা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যও মেহবুব চৌধুরীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি। মামলার অন্য আসামিরা হলেন, এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাইজার আহমেদ, এম ফজলুর রহমান, সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মেদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহাদেব সরকার সুমন। এছাড়া ব্যাংকটির এসভিপি সৈয়দ ফরহাদ আলম, সাবেক এসভিপি আরশাদ মাহমুদ খান, জাহাঙ্গীর আলম, অপারেশনস বিভাগের কর্মকর্তা শাহানুর পারভীন চৌধুরী, সাবক এভিপি জার ই এলাহী খান ও যোগাযোগ কর্মকর্তা মো. কামরুজ্জামানকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ও অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যাংক গ্যারান্টির আবেদন যাচাই বাছাই না করেই প্রতারণা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই ঋণ অনুমোদন করা হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago