ভেড়ামারায় অপারেশন’টেপিড পাঞ্চ’ সমাপ্ত

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত জঙ্গি অভিযান “টেপিড পাঞ্চ” আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। বাড়ির মালিক নাসিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আটক করেছে পুলিশ।

বর্তমানে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাজিবুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী সুমাইয়া ও আরমান আলীর স্ত্রী টলি আরাকে কাউন্টার টেররিজম ও পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তিন মহিলা জেএমবি পুলিশকে গুরুন্তপূর্ণ তথ্য দিয়েছে বলে একটি সুত্র থেকে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৯টায় প্রেসব্রিফিং এর মাধ্যমে ২২ ঘন্টার এ অভিযান সমাপ্ত ঘোষণা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কাউন্টার টেরিরেজম এর একটি ইউনিটের তথ্যের ভিত্তিতে খবর পায় কুষ্টিয়া ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।

রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়িতে অভিযান চালালে একজন মহিলা সুইসাইড ভেষ্ট পরিহিত অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ সদস্যরা তা বিষ্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে। পরে পর্যায়ক্রমে আরও দুইজন মহিলাকে আটক করতে সক্ষম হয় তারা।

এ অভিযানে তিথি’র মেয়ে আফিয়া হাসান এবং টলি আরা’র মেয়ে নোভা আক্তার (৬) কে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক নাসিমা বেগমকে পুলিশি হেফাজতে নেয়া হয়। পরে বিকাল সাড়ে ৩টায় সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল থেকে ৫০০মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেন।

পরে বিকেল ৫টা ১০ মিনিটে ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছুলে শুরু হয় অপারেশন “টেপিড পাঞ্চ”। তারপর পৌঁনে ৬টার দিকে তারা মুল অভিযান শুরু করে।

অভিযানে ১০ কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য, দুইটি সুইসাইডাল ভেষ্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করা হয়। দুইটি সুইসাইডাল ভেষ্ট এবং উদ্ধারকৃত ১০কেজি বিস্ফোরণ দ্রব্য ৮ফিট গর্ত করে ওপরে আরও ২ফিট বালির বস্তা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।

হাবিবুর রহমান জানান, এই বিস্ফোরক দ্বারা জানমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হত কারণ বিস্ফোরণের সময় পাশের বিল্ডিংয়ের জানালার কাচ ভেঙ্গে যায় এবং বিকট শব্দ হয়। তিনি টেপিড পাঞ্চ অভিযানকে শতভাগ সফল হয়েছে বলে দাবি করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago