ব্যাপক চাহিদা তারপরেও হঠাৎ করে বন্ধ পন্য বিক্রয়

পর্যাপ্ত চাহিদা থাকলেও হঠাত্ করেই খোলা ট্রাকে নিত্যপণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসি জানিয়েছে, রমজানের শেষের দিকে এসে পণ্যের চাহিদা কমে গেছে। ডিলাররা পণ্য নিচ্ছে না। তাই গত রবিবার থেকে ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ কথা মানতে নারাজ ডিলাররা। তারা বলছেন, ছোলার চাহিদা কিছুটা কম হলেও চিনি ও সয়াবিন তেলের চাহিদা প্রচুর। তারপরও টিসিবি কেন ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করে দিল তা তারাই ভালো জানে।

প্রসঙ্গত: এবার রমজানের আগে থেকেই নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। এ অবস্থায় গত ১৫ মে থেকে টিসিবি সারাদেশে খোলা ট্রাকে নায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করলে কিছুটা হলেও ভোক্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যদিও চাহিদার তুলনায় টিসিবির পণ্য বিক্রির পরিমাণ সামান্য।

পবিত্র রমজান উপলক্ষে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশে চিনি প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, মসুর ডাল ৮০ টাকা ও সয়াবিন তেল প্রতিলিটার ৮৫ টাকায় বিক্রি শুরু করে। একজন ভোক্তার কাছে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ছোলা বিক্রি করা হয়।

সংশ্লিষ্টরা জানান, টিসিবির পণ্যের মান তুলনামূলক ভালো হওয়ায় ও বাজার থেকে তুলনামূলক কম দাম হওয়ায় ভোক্তাদের কাছে টিসিবির পণ্যের চাহিদা রয়েছে। কারণ বর্তমানে বাজারে প্রতি কেজি চিনি ৭৫ টাকা, ছোলা ৮৫ থেকে ৯০ টাকা, মসুর ডাল ৮০ থেকে ৯০ টাকা ও সয়াবিন তেল প্রতিলিটার ১০০ থেকে ১০৬ টাকায় বিক্রি হচ্ছে। হঠাত্ করে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ হওয়ায় হতাশ হয়েছেন ভোক্তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিসিবির কাছে যথেষ্ট পরিমাণে পণ্য না থাকায় ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে সরকারের এ বিপণন সংস্থাটি যে পরিমাণ ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তা চাহিদার তুলনায় খুবই কম। কারণ, চাহিদামতো পণ্য সরবরাহের জন্য টিসিবির অনুকূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। যে পরিমাণ পণ্য টিসিবি আমদানি করে থাকে তার ব্যয় বাবদ অর্থ মন্ত্রণালয়কে কাউন্টার গ্যারান্টি দেখিয়ে ঋণ নিতে হয়। সেটিরও সর্বোচ্চ আওতা মাত্র ৮০০ কোটি টাকা। আবার এ পরিমাণ ঋণের অর্থও প্রচলিত সুদ ব্যবস্থায় পরিশোধ করতে হয়। ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা সম্ভব নয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago