সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে দেশ ও জাতিকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ এখন সচেতন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাই আমার দৃঢ় বিশ্বাস, এ অশুভ শক্তির হাত থেকে আমরা দেশ ও জাতিকে মুক্ত করতে সক্ষম হবো।
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত সীমান্তে বেনাপোল-পেট্রাপোল পয়েন্টে ইনটেগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) উদ্বোধনের পর বেনাপোল স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপকালে প্রধানমন্ত্রী একথা বলেন।
ঢাকা ও দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে আইসিপি অবকাঠামো উদ্বোধন করেন।
শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এবং নরেন্দ্র মোদি দিল্লীতে তাঁর অফিস থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর কলকাতা অফিস থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন।
শেখ হাসিনা বলেন, যে কোনো মূল্যে আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ যখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিলো এবং রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছিলো তখন সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে দেশের অগ্রগতিকে ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা কেনো এ অশুভ শক্তিকে প্রশ্রয় দেবো? এদের অবশ্যই দমন করতে হবে। এ ব্যাপারে মনোযোগ দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সর্বাত্মক সমর্থন দেয়ার আশ্বাস দিয়েছেন। দুই দেশ কখনো কোন সন্ত্রাসীকে আশ্রয় দেবে না। নিজ দেশে অপরাধ করার পর অন্য দেশে কোন সন্ত্রাসী আশ্রয় নিতে পারবে না।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…