২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৫

কে বা কারা এএসপিকে শ্বাসরোধে হত্যা করেছে!!

Google+ Pinterest LinkedIn Tumblr +
রাজধানীর রূপনগর থানা এলাকায় হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-আশুলিয়া সড়কের বিরুলিয়ার ভেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সড়কের পাশে প্রায় ১০/১২ ফুট গভীর খাদে তার লাশটি পড়েছিল। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া গলায় রুমাল জাতীয় কাপড় বাঁধা ছিল। পুলিশ ধারণা করছে, তাকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

কে বা কারা এএসপি মিজানুর রহমানকে হত্যা করেছে এব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানাতে পারেনি। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিজানুর রহমান গতকাল ভোর পাঁচটার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ি থেকে বের হন। এরপর কোন এক সময়ে তিনি হত্যাকান্ডের শিকার হন।  পরিবার জানায়, তিনি কর্মস্থল সাভারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।

এএসপি মিজানুর রহমান তালুকদার এক বছর ধরে হাইওয়ে পুলিশের সাভার সার্কেলে কর্মরত ছিলেন। এর আগে তিনি মানিকগঞ্জের ঘিওর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share.

Comments are closed.