গুম-খুনে জড়িতদের কোনো দিন ক্ষমা করা হবে না-খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের সঙ্গে র‌্যাব-পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা জড়িত। গুম-খুনে জড়িতদের কোনো দিন ক্ষমা করা হবে না। একদিন না একদিন তাদের বিচারের আওতায় আনা হবে। গুপ্তহত্যাকারীরা কেউ কোনোদিনই রেহায় পাবে না। কান্নাজড়িত কণ্ঠে বেগম খালেদা জিয়া বলেন, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। আপনারা দেখেছেন আমি সন্তান হারিয়েছি। শিগগিরই দুনিয়াতেই যেন আওয়ামী লীগের বিচার হয়, মানুষ যেন তা দেখতে পায়।
রাজধানীর হোটেল লেকশোরে মঙ্গলবার বিগত আন্দোলনে খুন-গুমের শিকার হওয়া বিএনপির নেতাকর্মীদের স্বজনদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা জিয়া গুম ও খুনের শিকার বিএনপি নেতাকর্মীর স্বজনদের হাতে ঈদ উপহার তুলে দেন। প্রা্য় ৫৫টি পারিবারের সদস্যদের হাতে ঈদ উপহার ও আর্থিক সহয়তা দেয়া হয়।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার ভেবেছে ভালো নেতাকর্মীদের শেষ করে দিতে পারলেই বিএনপি দুর্বল ও ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর পরিচয় দিয়ে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গুম করে ফেলা হয়েছে। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে- যাতে করে তারা একদিন ফিরে আসে।
তিনি বলেন, এই জালেম সরকার বিদায় হলে আমরা তাদের ফিরে পাব- এই আশায় আছি। খালেদা জিয়া বলেন, যারা গুম হয়েছে তারা শুধু আপনাদের ছেলে নয়, আমাদেরও সন্তানের মতো। তারা বিএনপির হয়ে ভালো কাজ করত। এ জন্যই তাদেরকে তাদের গুম করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago