অনলাইন গণমাধ্যম নীতিমা
রোবায়েত ফেরদৌস বলেন, পুরো পৃথিবীজুড়ে যে অনলাইন সাংবাদিকতা শুরু হয়েছিল তার একটি বড় জায়গা ছিল যে এটি মূল ধারার পত্রিকা, টেলিভিশন থেকে ভিন্ন। মূল ধারার মিডিয়ার ওপর সরকার সেন্সরশিপ আরোপ করতে পারে। যার থেকে বেরিয়ে অনলাইন মিডিয়া একটি মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র তৈরি করে। যেটাকে আমরা অলটারনেটিভ মিডিয়া বলতে পারি। বিকল্প মাধ্যম এটা। তিনি বলেন, অনলাইন মিডিয়ার তিনটা দিক ছিল। প্রথম, যখন অনলাইন মাধ্যমটা আসে তখন ফেসবুক এসেছে, টুইটার এসেছে। মানুষ খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে বন্ধুদের খুঁজছে। কানেক্ট হচ্ছে। খুব আনন্দ ছিল সবার মধ্যে। দ্বিতীয়ত, এটার যে ক্ষমতা আছে, স্যোশাল পাওয়ার হিসেবে যে একটা বড়ো জায়গা মানুষ সেটা টের পায়। যারা এক্টিভিস্ট তারা এটাকে নানাভাবে ব্যবহার করে তিউনেশিয়াতে, শাহবাগের গণজাগরণে, মিশরের তাহরির স্কয়ারে। সেসময় তারা স্যোশাল মিডিয়া, ফেসবুককে শক্তিশালীভাবে ব্যবহার করেন। তখন সরকারগুলো বোকার স্বর্গে ছিল। তারা চিন্তা করতে লাগলো এ ক্ষমতাকে কীভাবে ঠেকানো যায়। তারা এগুলা পারতো না।
তৃতীয়, পুরো পৃথিবীর সরকারগুলো বুঝে ফেলছে এটা একটা পাওয়ারের জায়গা। এটা আটকাতে হবে। পৃথিবীর দেশে দেশে সরকার বিভিন্ন অ্যাক্ট করছে, আইন করছে। বাংলাদেশ সরকারও জিনিসটা বুঝে গেছে। তাদের একটা আপার হ্যান্ড তৈরি হয়েছে। তারা কিছু এক্সপার্ট বানিয়েছে। বিভিন্ন সংস্থা ও এজেন্সির মধ্যে। তারা এখন আইনটা বোঝে এবং লোকদেরকে ধরে, এরেস্ট করে। আইসিটি অ্যাক্ট ৫৭ এ এরেস্ট করছে। অনলাইনে ফেসবুকে, টুইটারে কেউ কোনো কমেন্ট বা বক্তব্য দিলে সরকার যাতে ধরতে পারে, জেলে ঢুকাতে পারে তারই একটা কৌশল হিসেবে আইনটি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশ থেকে ধরতে পারবে। কিন্তু লন্ডনে বসে কেউ কমেন্ট করলে, অনলাইন খুললে সরকার সেটা আটকাতে পারবে? সেখানে তো লন্ডনের আইন অ্যাপ্লাই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, এটা আসলে স্বাধীনতার ভাব প্রকাশে অন্তরায়। সাংবাদিক-শিক্ষক যারা অনলাইনে মতপ্রকাশ করেন তাদের এই আইনের বিরুদ্ধে মাঠে নামা উচিত।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…