Categories: জাতীয়

জিটুজি পদ্ধতিতে ভিয়েটনাম থেকে চাল আমদানির প্রস্তাব

ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল ও দুই লাখ মেট্রিক টন আতপ চাল ভিয়েতনাম থেকে জিটুজি পদ্ধতিতে আমদানি করা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। চাল আমদানি করতে কত দিন লাগবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জিটুজি পদ্ধতিতে এসব চাল আমদানি করা হবে। তাই বেশি সময় লাগবে না।
চাল আমদানির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার হবে কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেট পাসের আগে এসব বিষয়ে খোলাখুলি কিছু বলা ঠিক হবে না।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আমদানি করা সেদ্ধ প্রতি মেট্রিক টন চালের দাম পরবে ৪৭০ ডলার। সে হিসেবে ৫০ মেট্রিক টন চাল আমদানি করতে মোট খরচ পরবে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। আর প্রতি মেট্রিক টন আতপ চালের দাম পরবে ৪৩০ ডলার। সে হিসেবে আতপ চালে মোট খরচ হবে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা। এসব চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর ও ৪০ শতাংশ আসবে মংলা বন্দর দিয়ে। ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দরপত্র আহ্ববান ছাড়া রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জিটুজি পদ্ধতিতে ভিয়েতনাম থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago