শেষতক মহেশখালের বাঁধ অপসারন

চট্টগ্রাম মহানগরীর মরণ ফাঁদ খ্যাত মহেষখালের ওপর নির্মিত বাঁধ অবশেষে অপসারণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্মাণের মাত্র দেড় বছরের মাথায় স্থানীয়দের দাবির মুখে মঙ্গলবার দুপুর থেকে আলোচিত এই বাঁধ অপসারণের কাজ শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বাঁধ অপসারণকে কেন্দ্র করে সকাল থেকে উৎসুক হাজার হাজার জনতা ভিড় জমায়।
অপসারণ কাজ শুরুর আগে সাংবাদিকদের সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, জনগণের দাবিতে এই বাঁধ দেয়া হয়েছিল। এখন আবার জনগণের দাবির প্রতি সম্মান রেখে তা অপসারণ করা হচ্ছে।  এতে করে জনগণের সুফল না কুফল হবে তা বলতে পারবো না।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বন্দর অডিটোরিয়াম সংলগ্ন মহেষখালের ওপর বাঁধ নির্মাণ করে। নির্মাণ কাজ শুরুর সময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, তৎকালীন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন বন্দর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago