২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৫

তারেক রহমানের আপিলের সুযোগ নেই

Google+ Pinterest LinkedIn Tumblr +

দুর্নীতি দমন কমিশনের (দুদকের) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আপিলের সুযোগ নেই। আপিল করতে হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে। তিনি এখন পলাতক। বিচারিক আদালতে আত্মসমর্পণের পরই তিনি এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।

খুরশীদ আলম খান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালতে যে রায় দেবে তা সকলকেই মানতে হবে। তারেক রহমানকে আপিল করতে হলে তাকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর কারাগার থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।

বৃহস্পতিবার অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা বলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে আপিল করব। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।

Share.

Comments are closed.