২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৫

নয়ন হত্যার প্রতিবাদেও বিচারের দাবিতে রাঙামাটিতে হরতাল

Google+ Pinterest LinkedIn Tumblr +
রাঙ্গামাটির লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবীতে রাঙ্গামাটিতে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এই হরতালের ডাক দেয়। হরতালের সমর্থনে রাঙ্গামাটি শহরে পিকেটিং করেছে হরতালের সমর্থনকারীরা। রাঙ্গামাটি বাস টার্মিনাল এলাকায় রাস্তায় টায়ার ও শহরের পৌরসভা এলাকায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে হরতাল আহ্বানকারীরা। শহরের প্রবেশ মুখ মানিকছড়ি, ভেদেভেদী, বনরূপায় পিকেটারের উপস্থিতি ছিলেন।
হরতালের কারণে রাঙ্গামাটি অভ্যন্তরীণ সকল রুটে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া রাঙ্গামাটি জেলার সঙ্গে সড়ক ও নৌ পথে সকল যোগাযোগ বন্ধ রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
গত ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের যৌথ খামার এলাকা থেকে ভাড়ায় মোটরসাইকেল চালক রাঙ্গামাটির লংগদুর যুবলীগ নেতার নয়নের লাশ উদ্ধার হয়। এ ঘটনার জেরে গত ২ জুন লংগদুতে দুই শতাধিক পাহাড়িদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
Share.

Comments are closed.