২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৪

চট্টগ্রামে প্রাইভেটকার খাদে, তিন ভাই নিহত

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকার খাদে পড়ে তিন ভাই নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় হালিশহর থানাধীন সাগরিকা বন্দর টোল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নগরীর মাদারবাড়ী এলাকার দুলা মিয়ার ছেলে ইশাদ বিন জামান (২৮) ও জাওয়াত বিন জামান (২২) এবং দুলা মিয়ার ভাগ্নে সাদমান আলম (১৯)।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ইশাদ ও জাওয়াত ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তাঁদের ফুফাত ভাই সাদমানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হালিশহর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল দাশ জানান, বিকেলে সড়ক খালি থাকায় প্রাইভেটকার দ্রুত বেগে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনজন মারা যান।

উজ্জ্বল দাশ বলেন, বিকেলে ওই তিন ভাই গাড়ি নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী ও ফৌজদারহাটের উদ্দেশে নগরীর মাদারবাড়ীর বাসা থেকে বের হন। বাড়ি ফেরার পথে সন্ধ্যায় তাঁরা দুর্ঘটনার শিকার হন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পাঁচদিন আগে নিহত ইশাদ বিন জামান যুক্তরাষ্ট্র থেকে বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিহত দুই ভাই মাদারবাড়ী এলাকার দুলা মিয়ার ছেলে।এনটিভি

Share.

Comments are closed.