পুলিশের বিশেষ বাহিনী র্যাব জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে পোশাক কারখানার একজন মালিককে আটক
শনিবার গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জিম টেক্স নামে পোশাক কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদকে গ্রেপ্তারের পর, এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে রোববার একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আটক ব্যক্তিকে হাজির করা হয় এবং র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সেখানে সাংবাদিকদের বলেন, “সে জঙ্গিবাদের সাথে সম্পর্কিত বিভিন্ন উগ্র বস্তু এবং বইপত্র সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গায় সে গিয়েছে। ত্রিশ থেকে চল্লিশটির মত দেশে সে ভ্রমণ করেছে এবং বিভিন্ন সোর্স থেকে এগুলো সংগ্রহ করেছে। এরপরে যেসব প্রক্রিয়া আছে সেগুলোকে তারা অনুসরণ করে মোটিভেট করার জন্য”।
সিলেটের আতিয়া মহলে অভিযানের আগে সেখান থেকে পালিয়ে আসা একজন ইমরান আহমেদের বাসায় আশ্রয় নিয়েছিলেন বলে জানান মুফতি মাহমুদ।
নব্য জেএমবির আরও অনেকেই তার বাড়িতে থেকেছেন এবং টাকা-পয়সা সাহায্য হিসেবে পেয়েছেন বলে র্যাব জানিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জঙ্গিবাদে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানানো হয়েছে।
২০১২ সাল থেকে মি. আহমেদ এই ধরনের কাজে যুক্ত হনে বলে জানায় র্যাব। তিনি গুলশান, বনানী ও মিরপুর এলাকাসহ দেশের ১০টি জেলায় জেএমবির সদস্য সংগ্রহের দায়িত্বে ছিলেন।বিবিসি
তাঁর সহকারী আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সেসময় মি আহমেদের বাড়ি থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…