২২শে অক্টোবর, ২০২১ ইং | ৬ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | সকাল ৮:৪৬

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৬৫ টাকা

Google+ Pinterest LinkedIn Tumblr +

এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মোহাম্মদ মিজানুর রহমান।
সভা শেষে মিজানুর রহমান বলেন, ইসলামী শরীয়াহ্‌ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়। ফিতরার জন্য ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটার দাম ৬৫ টাকা, ৩ কেজি ৩০০ গ্রাম যবের দাম ৫৬০ টাকা, ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস ১ হাজার ২৫০ টাকা, ৩ কেজি
৩০০ গ্রাম খেজুর ১ হাজার ৬৫০ টাকা এবং ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের দাম ১ হাজার ৯৮০ টাকা ধরে এই হিসাব করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে-মেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই। তিনি আরো বলেন, পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজারে মূল্যের তারতম্য রয়েছে। তাই স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য মো. মোজাহারুল মান্নান, ড. মুহাম্মদ আবদুস সালাম, মুফতি মো. আবদুল্লাহ, প্রফেসর সিরাজউদ্দিন আহমদ, মুফাসসির ড. মো. আবু সালেহ পাটোয়ারী, মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ।

Share.

Comments are closed.