Categories: জাতীয়

উচ্ছেদের বিরুদ্ধে মওদুদের করা রিট অবকাশ পর্যন্ত স্থগিত

বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। রিটে বাড়ির দখল ফিরে পাওয়া, উচ্ছেদ কার্যক্রম স্থগিত ও বাড়ির নকশায় কোনরূপ পরিবর্তন না আনার আবেদন জানিয়েছেন।

বৃহস্পতিবার আংশিক শুনানির পর অবকাশকালীন ছুটি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে মওদুদ আহমদের আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী বলেন, আইনগত কর্তৃত্ব ছাড়াই জোরপূর্বক রিট আবেদনকারীকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এ পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বলেন, নোটিশ ছাড়াই তো আপনি উচ্ছেদ হয়ে গেছেন। অবকাশের পর আসেন আমরা শুনব।

মোহাম্মদ আলী বলেন, একদিনেই বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে, এখন দেখা যাবে আরেকদিন ওই বাড়ি ভেঙ্গে ফেলবে। তিনি বলেন, আপিল বিভাগ এই বাড়ির মামলায় রায় দিয়েছে। সেখানে আদালত বলেছেন কিছু পর্যবেক্ষণ দেবেন। কিন্তু এখনো ওই রায় প্রকাশ পায়নি। রায় না দেখে এবং কোনরূপ নোটিশ ছাড়াই যদি কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করে সেটা তো বেআইনি। দেশের একজন সাধারণ নাগরিককেও তো এভাবে উচ্ছেদ করা যায় না।
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, রিট আবেদনকার নিম্ন আদালতে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেছেন। ওটা বিচারাধীন থাকাবস্থায় হাইকোর্টে রিট করেছেন। মওদুদের আইনজীবীর উদ্দেশে বিচারপতি দস্তগীর হোসেন বলেন, আপনারা কি নিম্ন আদালতে স্যুট ফাইল করেছেন? শেষ কার্যদিবস আজ। আর এক ঘণ্টা সময় রয়েছে এই সময়ের মধ্যে এই মামলার শুনানি সম্ভব নয়। যদি রিট আবেদনটি জরুরি হয় তাহলে অবকাশকালীন বেঞ্চে যান।
এ পর্যায়ে বেঞ্চের কনিষ্ঠ বিচারক বিচারপতি মো. আতাউর রহমান খান বলেন, অন্তবর্তিকালীন আদেশ দেবো না। শুধু রুল দেয়া যেতে পারে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রুল জারি করা হলে আমার আপত্তি আছে। কারণ এই বিষয়ে ওপর নিম্ন আদালতে আবেদনকারীর একটি মামলা বিচারাধীন রয়েছে। ফলে এখানে রিট আবেদন চলতে পারে না।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago