২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২১

সমবেদনা জানাতে খালেদা জিয়া ছুটে গেলেন মওদুদের বাড়ীতে

Google+ Pinterest LinkedIn Tumblr +
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে রাজউক-এর নিয়ন্ত্রণে নেয়া তার বাড়ির সামনে গেছেন যান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাত আটটার দিকে তিনি গুলশানের ১৫৯ নম্বর বাড়িটির সামনে যান। এ সময় সেখানে উপস্থিত ব্যারিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়াকে সবিস্তারে সবকিছু জানান। বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন বেগম খালেদা জিয়া। তিনি মওদুদকে ধৈর্য ধরতে বলেন।
বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অ্যাব আয়োজিত ইফতার শেষ করে সরাসরি গুলশানের ২ নম্বরের মওদুদ আহমদকে যে বাড়ি থেকে উচ্ছেদ তার সামনে আসেন খালেদা জিয়া। মওদুদ আহমদও সেখানে আসেন।
পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খালেদা জিয়া রাজনৈতিক সহকর্মীকে সান্ত্বনা দিয়ে বলেন, ধৈর্য ধরতে হবে। সরকার যা করেছে এটা জঙ্গি আচরণ। সরকার যা করেছে এটা বেআইনি। বেগম জিয়া মওদুদ আহমদকে সান্ত্বনা দিতে সেখানে দশ মিনিট অপেক্ষা করেন।  পরে তিনি গুলশান-২ এলাকায় তার বাড়িতে ফিরে যান।
খালেদা জিয়ার সঙ্গে এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
Share.

Comments are closed.