দুঃসময় যখন পিছু নেয়

পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী আব্দুল কুদ্দুস। এক মামলায় আগাম জামিনের জন্য তিনি হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্ট তার জামিনের আবেদন গ্রহণ না করে তাকে আটক করতে পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু আদালতের আদেশ বুঝতে না পেরে আইনজীবীরা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন। বিষয়টি বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লাহ-এর সমন্বয়ে গঠিত বেঞ্চের নজরে এলে আইনজীবীকে তলব করেন। ইতোমধ্যে আসামি পালিয়ে যায়। আদালতের তলবে সিনিয়র আইনজীবী বাসেত মজুমদারসহ সংশ্লিষ্ট অন্য আইনজীবী জানান, তারা হাইকোর্টের আদেশ বুঝতে পারেননি। এ পর্যায়ে আদালত সংশ্লিষ্ট আইনজীবী রেজাউল করিমের উদ্দেশে বলেন, পলাতক আসামিকে হাজির করতে না পারলে আসামির বদলে আপনাকে কারাগারে যেতে হবে। তখন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন আসামিকে হাজিরার জন্য সময় প্রার্থনা করেন। প্রায় আধাঘণ্টা পর আসামিকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে আদালত আসামি আব্দুল কুদ্দুসকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির উপস্থিত ছিলেন।

মামলার বিররণ থেকে জানা যায়, চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার ব্যবসায়ী নাজিমুদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করেন জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। এ ঘটনায় গত ১২ এপ্রিল ওই থানায় কুদ্দুসসহ ২৮ জনকে আসামি করে মামলা করা হয়। এই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আত্মসমর্পণ করেন ওই আসামি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago