২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৪

‘বাবুল আক্তারের চাকরি আছে’

Google+ Pinterest LinkedIn Tumblr +

পুলিশ সুপার বাবুল আক্তার চাকরিতে বহাল আছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘীর নগর পুলিশ সদর দপ্তরে এক অপরাধ সম্মেলনে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ সুপার বাবুল আক্তার চাকরিতে বহাল থাকলেও তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি কারো সঙ্গে যোগাযোগও করছেন না। এর ফলে দীর্ঘদিন চাকরিতে অনুপস্থিতির কারণে চাকরিবিধি অনুযায়ী যা হওয়ার তা-ই হবে।

র‌্যাব যে জঙ্গি তালিকা প্রকাশ করেছে তা পূর্ণাঙ্গ নয় উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশ যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ জঙ্গি তালিকা প্রকাশ করবে। শপিংমল, শিক্ষা প্রতিষ্ঠানে যে জঙ্গি হামলার কথা শোনা যাচ্ছে সেগুলো সম্পূর্ণ গুজব। জঙ্গিরা কখনো ঘোষণা দিয়ে হামলা করে না। অপরাধ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারসহ চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.