প্রস্তাবিত বাজেটে কোনো সমস্যা থাকলে তার সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বলেছেন, আওয়ামী লীগের পায়ের নিচে নাকি মাটি নেই। তাকে একটা কথা বলতে চাই, মাটি ও মানুষ থেকে আওয়ামী লীগের জন্ম। বিএনপির মাটি থেকে জন্ম হয়নি, তাদের জন্ম ক্ষমতার উচ্চ শিখর থেকে। আর যাদের জন্ম ক্ষমতার উচ্চ শিখর থেকে, তাদের পায়ের নিচে মাটি থাকে না। সাংবাদিকতা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নীতিহীন বা হলুদ সাংবাদিকতা কারও কাছে গ্রহণযোগ্য নয়। এ সময় তার আমলে পত্রিকা, টেলিভিশন ও রেডিও লাইসেন্স দেয়াসহ গণমাধ্যমের সমপ্রসারণ ও গণমাধ্যমের জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। গণমাধ্যম কর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মালিকদের কারণে এটি আটকে আছে। এখন পর্যন্ত মালিকেরা প্রতিনিধি দেয়নি। মালিকেরা প্রতিনিধি দিলে কাজ শুরু করে দিতে পারে। প্রত্যেক মালিক যেন ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের সুযোগ-সুবিধা দেন সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি। প্রত্যেকটি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না।
বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ বক্তব্য রাখেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…