আজ আলোচিত বাবা মা’র হত্যাকান্ডের আসামী ঐশীর রায়

বাবা-মাকে হত্যার অভিযোগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ রায়ের জন্য দিন ধার্য করেন। এর আগে গত ৭ই মে ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আলোচিত এ হত্যা মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ (সিএভি) রেখেছিল আদালত। গত ১২ই মার্চ এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। মোট ১৩ কার্যদিবসে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। ঐশীর পক্ষে শুনানি করেন আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী।
এর আগে নিম্ন আদালতে রায়ের পর ঐশীর ডেথ রেফারেন্স ২০১৫ সালের ১৯শে নভেম্বর হাইকোর্টে আসে। ওই বছরের ৬ই ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করে ঐশী। শুনানিকালে ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। পরে গত ১০ই এপ্রিল ঐশী আদালতে হাজির হলে বেঞ্চের দুই বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন দুই পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিচারকদের খাস কামরায় ঐশীর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলে তার মানসিক অবস্থা পর্যবেক্ষণ করেন। ২০১৩ সালের ১৬ই আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তবে, এর আগেই ছোট ভাইকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান ঐশী। এ ঘটনার পরদিনই ঐশীর চাচা মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২০১৪ সালের ৯ই মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০১৫ সালের ১২ই নভেম্বর রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ। রায়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া হত্যাকাণ্ডে সহায়তা দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐশীর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঐশীর আরেক বন্ধু আসাদুজ্জামান জনিকে খালাস দেয়া হয়। হত্যায় সহযোগিতা করার অভিযোগে এ মামলায় ঐশীদের বাসার অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মী সুমিকেও আসামি করা হয়। তার বিচার কিশোর আদালতে চলছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago