Categories: জাতীয়

হেফাজতের মামলায় রফিউর রাব্বীকে স্থায়ী জামিন প্রদান

ধর্ম অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম মহানগর সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমানের দায়েরকৃত মামলায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক
রবিবার দুপুরে নারায়ণগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির রাব্বীকে এই স্থায়ী জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান মাসুম।
তিনি জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত রফিউর রাব্বীর স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছেন। এর আগে গত ২৫মে একই আদালত ৪জুন পর্যন্ত রফিউর রাব্বীর জামিন মঞ্জুর করেছিলেন।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল শহরের চাষাড়া শহীদ মিনারে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী বিসমিল্লাহ’কে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমান ১৯ এপ্রিল রাব্বীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করেন এবং ৭মে’র মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য জেলা গোয়েন্দা সংস্থা ডিবিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সময়ের পূর্বেই বৃহস্পতিবার  দুপুরে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় ডিবি।
এরপর গত ৭মে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদন পাওয়ার ১৪মে শুনানির দিন ধার্য করেছিলেন। তারপর ওইদিন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত ২৫মে আদালতে হাজির হতে বিবাদী রফিউর রাব্বীর প্রতি সমন জারি করেছিলেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago