সাংবাদিক, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের
ঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন আমন্ত্রিত অতিথিদের টেবিল টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতার মাহফিলে ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক সেনা প্রধান লে. জেনারেল আতিকুর রহমান, সাবেক আইজিপি আজিজুল হক, বিজেএমইর সহ-সভাপতি মো. হাসান খান, সম্পাদক সৈয়দ কামালউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আবদুল হালিম, সম্পাদক আবুল আসাদ, রিয়াজ উদ্দিন আহমেদ, মাহমুদুর রহমান, আলমগীর মহিউদ্দিন, ড. রেজোয়ান সিদ্দিকী, আনিস আলমগীর, মোস্তফা কামাল, শিক্ষাবিদদের মধ্যে অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আবদুল মোবিন, অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক সামসুল আলম, অধ্যাপক শরিফউদ্দিন, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মাফরুহি সাত্তার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, ছড়াকার আবু সালেহ, চলচিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্র নায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল,পেশাজীবীদের নেতাদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আনহ আখতার হোসেইন প্রমুখ।