নরসিংদী প্রতিনিধি: গুলশানে আর্টিজেন রেস্টুরেন্টে জঙ্গি হামলায় সন্দেহভাজন রুমা আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার বাবার নাম বুদু মিয়া। নরসিংদীর শিবপুর চরকুকরী গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।
বৃহস্পতিবার ২১ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে চরকুকরী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে আটক ওই নারী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পলিশ কমিশনার (জনসংযোগ) ইউসুফ আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে হবে।
সম্প্রতি র্যাবের পক্ষ থেকে গুলশান হামলার আগ মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। রাস্তার ওই সিসিটিভি ফুটেজে চার ব্যক্তিকে সন্দেহজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এদের মধ্যে একজন নারী ছিল। পরে র্যাবের পক্ষ থেকে ওই ভিডিওটি গণমাধ্যমে প্রকাশ করা হয়। এদেরকে ধরিয়ে দেয়ার জন্য সবার সহযোগিতা চাওয়া হয় র্যাবের পক্ষ থেকে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…