২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২২

চট্টগ্রামের পটিয়ায় পল্লীবিদ্যুত অফিসে ভাংচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রামের পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর প্রধান কার্যালয়ে বিদ্যুতের দাবিতে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় লোকজন। এ সময় পল্লী বিদ্যুতের দুই কর্মী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পটিয়া সদর এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিদ্যুতের দাবিতে ক্ষুব্ধ লোকজন পটিয়া পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগে হামলাকারীরা পালিয়ে যায়।

এর আগে শতাধিক লোক মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের কাচ, কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় আহত হন ক্যাশিয়ার রেহেনা আকতারসহ দুজন।

পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর ব্যবস্থাপক এ এইচ এম মোবারক উল্লাহ জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোরার আঘাতে বিদ্যুতের সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হলেও শুক্রবারের মধ্যে ৯৯ ভাগ সচল হয়। অবৈধ সুযোগ না পেয়ে কিছু চিহ্নিত লোকজন এমন হামলা চালিয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Share.

Comments are closed.