মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রামপ্রতিনিধিঃহাটহাজারীর চৌধূরীহাট বাজারে ভ্রাম্যমানআদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় নয় হাজার টাকা জরিমানা আদায় করেছে। ৩১ মে বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তার উননেছা শিউলীর নেতৃতে এ অভিযান চালানো হয়। বিভিন্ন অপরাধে চৌধূরীহাট বাজারের লক্ষী স্টোর কে ৫ হাজার,ইয়াছিন স্টোর কে ১ হাজার,মা পোল্ট্রি কে ১ হাজার এবং নতুন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় সাথে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট,সহকারী কমিশনার (ভুমি) এস আর আরমান শাকিল,সেনেটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম সহ মডেল থানা পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস আর আরমান শাকিল জানান, বাজারের বিভিন্ন দোকানে ক্রেতা সেজে দাম যাচাই করা হয়। যাচাইকালে চিনি, ছোলা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি নিতে দেখা যায়। এ ছাড়া ভেজাল তেল ও ঘি রাখার প্রমানও পাওয়া পায়। যার কারনে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়। এ সব প্রতিষ্টানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ জন ব্যবসায়ীকে প্রায় ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।অভিযানের ব্যাপারে নির্বাহী অফিসার বলেন, পণ্যের মান,পণ্য তৈরির পরিবেশ যাচাই ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে বাজারে বিশেষ মনিটরিং টিম কাজ শুরু করেছে। আজ শুধুমাত্র মনিটরিং এবং সতর্ক করেছি, এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে।
চৌধূরীহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
Share.

ত অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় নয় হাজার টাকা জরিমানা আদায় করেছে। ৩১ মে বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তার উননেছা শিউলীর নেতৃতে এ অভিযান চালানো হয়। বিভিন্ন অপরাধে চৌধূরীহাট বাজারের লক্ষী স্টোর কে ৫ হাজার,ইয়াছিন স্টোর কে ১ হাজার,মা পোল্ট্রি কে ১ হাজার এবং নতুন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় সাথে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট,সহকারী কমিশনার (ভুমি) এস আর আরমান শাকিল,সেনেটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম সহ মডেল থানা পুলিশের একটি টিম।