আবহাওয়া অধিদপ্তর জানায়, শ্রীলঙ্কা থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোরা গতকাল মঙ্গলবার সকাল ৬টায় কুতুবদিয়ার কাছ দিয়ে আঘাত করে সকাল পৌনে ১১টা নাগাদ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। প্রবল ঘূর্ণিঝড়টি কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার।
বৃষ্টি ঝরিয়ে মোরা ধীরে ধীরে দুর্বল হয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে যাওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজারকে ১০ নম্বর মহা বিপদসংকেতের পরিবর্তে গতকাল ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় ও দক্ষিণের জেলাগুলোর বিভিন্ন এলাকা ৪-৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলায় মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত প্রাপ্ত খবরে দেখা যায় যে, বক্সবাজার সদর ও চকরিয়া উপজেলায় তিনজন, রাঙ্গামাটি জেলা শহরে দুইজন, বান্দরবানের লামা উপজেলায় একজন এবং ভোলার মনপুরা উপজেলায় এক শিশু প্রাণ হারিয়েছে। এসব স্থানে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির খবরও রয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ভোর ৬টার দিকে কক্সবাজার উপকূলে আঘাত হানে ‘মোরা’। ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে। তবে প্রচুর বৃষ্টিপাতে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নেয়। এখানে বেশকিছু গাছপালা উপড়ে গেছে। কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনসহ আশপাশের এলাকায় প্রবল বেগে ঝড়-বৃষ্টি হয়। পরে এলাকাগুলোতে দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ বিমানবন্দর বন্ধ থাকবে। ঘুর্নিঝরের প্রভাবে এখন রাত ১টা থেকে সোয়া তিনটায় বজ্র সহ মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে।বিভিন্ন উপজেলায় বিদ্যুত সংযোগ পুনঃস্থাপন করা যায় নায় বলে খবর পাওয়া গেছে।উপজেলা সমুহে একেত দুর্বল নেটওয়ার্ক তার উপর বিদ্যুত বিহিন এই কারনেও প্রতিনিধিদের উপর সদ্য সংবাদের আশায় নির্ভর ও করা যাচ্ছেনা।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…