২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

Google+ Pinterest LinkedIn Tumblr +

আজ শুক্রবার বেলা ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা নিয়ে দলের বক্তব্য তুলে ধরা হবে।

বৃহস্পতিবার রাতে দলের নীতি নির্ধারকদের নিয়ে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের মামলার রায় নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করা হবে।

বৈঠকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.