Categories: জাতীয়

গনভবনে ডিউটির সময় এক পুলিশ নিহত

বাংলাদেশে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের বাইরে বিশেষ নিরাপত্তা পুলিশের একজন সদস্য গতরাতে গুলিতে আহত হবার পর হাসপাতালে মারা গেছেন। তার ভাই বলছেন, ভুলবশত আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে তার মৃত্যু ঘটেছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।

শেরেবাংলানগরে গণভবনের বাইরে গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান, তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের একজন নায়েক ছিলেন। ভিআইপিদের নিরাপত্তার জন্য এই বিশেষ পুলিশ বাহিনী গঠিত হয়।

তার ভাই মাহমুদুল হাসান বিবিসি বাংলাকে বলেন, খুব ভোরবেলা তার কাছে একটি ফোন আসে যে তার ভাই অসুস্থ। এর পর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মৃত্যুর খবর পান।

তিনি জানান চিকিৎসকরা তাদের জানিয়েছেন, ‘মিসফায়ার’ অর্থাৎ ভুলবশত: বন্দুকের গুলি বেরিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সময় তিনি গণভবনের সামনেই ডিউটিতে ছিলেন বলে জানান মাহমুদুল হাসান।

কিন্তু কিভাবে গুলি বেরিয়ে তার গায়ে লাগলো – তা নিয়ে তিনি অন্য ডিউটিরতদের কাছ থেকে ‘পুরো খোঁজখবর এখনো নিতে পারেননি এবং এ বিষয়ে আর কিছু বলতে পারছেন না’ বলে জানান

পরে ময়না তদন্তের পর তাদের হাতে মৃতদেহ তুলে দেয়া হয়, এবং তারা গ্রামের বাড়িতে লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান মি. হাসান।

তিনি জানান, তার ভাই আতিকুর রহমান ২০০৮ সাল থেকে পুলিশে চাকরি করছেন। গণভবনের নিরাপত্তার কাজে যোগ দেন এক বছরের কিছু আগে।বিবিসি

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago