বিদেশের মাটিতে বাংলাদেশের সপ্নপূরন

বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের হাতছানি ছিল।সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিউইদের পাঁচ উইকেটে হারিয়েছে মাশরাফি-সাকিবরা। প্রতিপক্ষের ছুড়ে দেওয়া ২৭০ রানের জবাবে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছতে খুব একটা  বেগ পেতে হয়নি।

ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ৭২ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মুশফিক ৪৫ ও মাহমুদউল্লাহ ৪৬ রানের দারুণ দুটি ইনিংস খেলে দলের জয়টাকে একরকম সহজ করে দেন।

অবশ্য ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি  বাংলাদেশের। শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় লাল-সবুজের দল। বাংলাদেশের সংগ্রহ ছিল তখন মাত্র ৭ রান। জিতেন প্যাটেলের বলে কোরে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন সৌম্য সরকার। রানের খাতাই খুলতে পারেননি টাইগার ওপেনার।

এরপরই অবশ্য দারুণ প্রতিরোধ গড়ে তোলেন তামিম ইকবাল ও সাব্বির রহমান জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৬ রান যোগ করেন এই দুজন। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বেশ সহজেই জিতে যাবে বাংলাদেশ। তবে দলীয় ১৪৩ রানে স্যান্টনারের বলে আউট হন তামিম ইকবাল। ৮০ বলে ৬৫ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৫ রানের ব্যবধানে ভুল বোঝাবুঝিরে শিকার হয়ে রান আউট হন সাব্বির রহমান। এরপর দলীয় ১৬০ রানে মোসাদ্দেক হোসেন সৈকতও ফিরে যান সাজঘরে। জিতেন প্যাটেলের বলে লেগ বিফোর হওয়ার আগে মাত্র ১০ রান করেন এই অলরাউন্ডার।

এরপর বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন সাকিব আল হাসানও। ৩২ বলে ১৯ রান করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এর আগে ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অধিনায়ক টম ল্যাথাম, নেইল ব্রুম ও রস টেলরের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭০ রান করে কিউইরা। আজ শুরুতেই লুক রনকিকে হারালেও অধিনায়ক টম ল্যাথাম ও নেইল ব্রুমের ব্যাটে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল নিউজিল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল কিউইদের রানটা ৩০০ পেরিয়ে যাবে। তবে রানের চাকাটা টেনে ধরেন বাংলাদেশের বোলাররা। টম ল্যাথাম ও নেইল ব্রুমকে ফেরান নাসির হোসেন। এরপর মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান মিলে নিউজিল্যান্ডের মিডল অর্ডারটা গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭০ রানেই কিউইদের বেঁধে ফেলে বাংলাদেশ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago