গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃদ্ধ বাবাকে লাঞ্ছিত করার অভিযোগে এলাকাবাসী চলচ্চিত্র অভিনেতা
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার মাইজপাড়া গ্রামের আমিনুর রহমান সাহিদের ছেলে মাহফুজুর রহমান যুবরাজ, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাবিবুর রহমান হাবিব ও শরীয়তপুরের জাজিরা উপজেলার রতন। যুবরাজ ‘আদরের জামাই’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ওই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
শ্রীপুর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) মাহমুদুল হাসান মামলার বরাত দিয়ে জানান, শ্রীপুর উপজেলার মাইজপাড়া গ্রামের আমিনুর রহমান সাহিদের ছেলে চলচ্চিত্রের পার্শ্ব-অভিনেতা যুবরাজ এর আগে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে বাবার কাছে টাকা দাবি করেন। আমিনুর রহমান জমি বিক্রি করে এরই মধ্যে প্রায় ৮০ লাখ টাকা ছেলেকে দেন। গত কয়েকদিন ধরে যুবরাজ তাঁর বাবার কাছে আরো ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে যুবরাজ তাঁর বাবাকে লাঞ্ছিত করেন ও ভয়ভীতি দেখান। গতকাল সোমবার দুপুরে কয়েকজন সহযোগী নিয়ে যুবরাজ বরমী বাজার এলাকায় অবস্থিত তাঁদের বাড়িতে যান এবং বাবা সাহিদকে একটি ঘরে আটকে মারপিট করতে উদ্ধত হন। এ সময় সাহিদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে যুবরাজ এবং তাঁর সহযোগী হাবিব ও রতনকে আটক করে পিটুনি দেন। পরে তাঁদের স্থানীয় বরমী ইউনিয়ন পরিষদে (ইউপি) আটকে রাখে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…