ঋণ জালিয়াতির মামলায় অগ্রণী ব্যাংকের গ্রিন রোড শাখার সাবেক দুই প্রিন্সিপ্যাল অফিসারসহ তিনজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজসোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক মুন্সী রফিউল আলম এ রায় ঘোষণা করেন।
বিচারক রায়ে দণ্ডিত তিন আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ২৭ লাখ ৫৬ টাকার অর্থদণ্ড করেছেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার (ইনচার্জ, ঋণ) মোহাম্মদ উল্লাহ, প্রিন্সিপাল অফিসার সেলিম উল্লাহ ও ঋণগ্রহীতা মাহবুবুর রহমান।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালে মাহবুবুর রহমানকে অবৈধ পন্থায় ২৭ লাখ ৫৬ হাজার টাকার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেন ব্যাংকের তৎকালীন দুই কর্মকর্তা।
এ ঘটনায় দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক রাজধানীর ধানমণ্ডি থানায় ঋণ জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে আসামিদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দিলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…