জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ধর্ষণ এখন জাতীয় ক্রীড়ায় পরিণত হয়েছে। আর এটি হয়েছে দেশে বিচারহীনতার
আজ সোমবার বিকেলে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সম্মেলনে এইচ এম এরশাদ এ কথা বলেন। নগরীর তেরখাদিয়া এলাকায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনের সড়কে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
দেশে এককেন্দ্রিক সরকার ভেঙে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এরশাদ নির্বাচন পদ্ধতির পরিবর্তন চেয়েছেন। তিনি বলেন, যেভাবেই নির্বাচন করুন না কেন, অতীতের প্রতিটি নির্বাচন বিতর্কিত হয়েছে। তাই নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে।
এইচ এম এরশাদ বলেন, ‘এককেন্দ্রিক সরকার ভেঙে জনগণের সরকার করতে হবে। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। যেভাবে নির্বাচন করেন না কেন প্রত্যেকটা নির্বাচন বিতর্কিত।’
দেশের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে এরশাদ বলেন, ‘সরকারি ব্যাংক খালি। ৭৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।’ তিনি জনগণের টাকা জনগণের হাতে ফিরিয়ে দিতে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান।
এরশাদ বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা করব। আমার সময় কেউ মরে নাই। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি মানুষ গুম হয়েছে। মায়েরা কাঁদছে। মায়েদের বুক খালি হচ্ছে।
চোখের জলে ভাসছে দেশ। কেউ পরোয়া করে না। মায়ের কান্না বৃথা যেতে পারে না।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী
এরশাদ বলেন, ‘অনেক নির্যাতন করা হয়েছে আমাকে। নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে। অনেক ঝড় গেছে। কিন্তু এখনো কর্মীরা আমাকে ছেড়ে যায়নি। আমি বেঁচে আছি। এখন জাতীয় পার্টি ইজ এ বিগ ফ্যাক্টর ইন পলিটিকস।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘কিছুদিন আগে বিএনপি তাদের ভিশন দিয়েছে। অনেক আগেই আমরা ভিশন দিয়েছি। আমরা বলেছি, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। উপজেলা চেয়ারম্যানদের হাতে ক্ষমতা দিয়ে উপজেলা পরিষদকে কার্যকর করতে হবে।’
রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শাহাবুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও এস এম ফয়সাল চিশতী। সম্মেলনে মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন মহানগর জাপার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ডালিম।
প্রধান অতিথির বক্তব্য শেষে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রাজশাহী মহানগর জাতীয় পার্টির নতুন সভাপতি হিসেবে শাহাবুদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিমের নাম ঘোষণা করেন। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো নামের ভিত্তিতে পার্টির চেয়ারম্যান পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেবেন বলে ঘোষণা দেন রুহুল আমিন হাওলাদার।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…