সৌদিআরবে নাগরিকত্ব পেলেন জাকির নায়েক

বহুল আলোচিত, সমালোচিত ধর্মীয় নেতা ড. জাকির নায়েককে দিয়েছে সৌদি আরব। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। এতে বলা হয়েছে, ড. জাকির নায়েককে গ্রেপ্তারে রয়েছে ইন্টারপোলের নোটিশ। অভিযোগ আছে তিনি উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছেন। ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা আছে। তিনি ভারতে তাই ওয়ান্টেড। মিডল ইস্ট মনিটরকে উদ্ধৃত করে দ্য স্টার পত্রিকা আরো বলছে, গ্রেপ্তার এড়াতে গত বছর ভারত ছেড়ে যান ৫১ বছর বয়সী ড. জাকির নায়েক। অভিযোগ আছে, গত বছর ঢাকায় হলি আর্টিজান রেস্তরাঁয় হামলাকারী সন্ত্রাসীরা তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছে। ওদিকে ড. জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে ভারতের আইনপ্রয়োগকারী কর্মকর্তারা। পাশাপাশি তাকে ধরিয়ে দিতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে। এতে জাকির নায়েককে ধরিয়ে দিতে বলা হয়েছে। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে পাসপোর্ট বাতিল করা হলে তাকে ভারতে পাঠিয়ে দেয়া হতো জোর করে। রিপোর্টে বলা হয়েছে, তার পরিবর্তে সৌদি আরব তাকে নাগরিকত্ব দিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদাকে সমর্থন করেন এমন অভিযোগে ২০১২ সালে কানাডা ও যুক্তরাজ্যে তার প্রবেশাধিকার প্রত্যাখ্যান করেছে। তার টেলিভিশন চ্যানেল পীস টিভি নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ, কানাডা ও যুক্তরাজ্যে। সম্প্রতি পাওয়া এক খবরে জানা গেছে, তাকে ৫ বছর আগে স্থায়ী আবাসিক মর্যাদা দিয়েছে মালয়েশিয়া।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago