জঙ্গি নিয়ে রাজনৈতিক দলগুলোকে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বুধবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইমরান এই আহ্বান জানান।
ইমরান বলেন, আমরা যদি এখানে দাঁড়িয়ে কাঁদা ছোড়াছুড়ি করতে থাকি এবং একে অন্যকে দোষারোপ করতে থাকি তাহলে সেটি হবে আমাদের আরেকটি মারাত্মক ভুল।
তখন হয়তো আর কোনো পথেই খোলা থাকবে না। যত ভুলভ্রান্তি থাকুক না কেন সেই ভুলগুলোকে খুঁজে বের করে সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ব্যবস্থা নিতে হবে। বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে আমাদের সামনের দিকে এগোবার পথ খুঁজতে হবে। না হলে দুস্কৃতকারী, ষড়যন্ত্রকারী ওত পেতে আছে, সুযোগ পেলেই তারা আজকে বাংলাদেশ রাষ্ট্রের ওপর হামলে পড়বে এটি পরিষ্কার।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা থাকলেও পাঁচাত্তর পরবর্তী সময়ে উল্টো পথে যাত্রা শুরু করেছে।
আজকে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে ইরাক-সিরিয়ার সঙ্গে তুলনা করছে। এর দায়ভার কাউকে না কাউকে নিতে হবে।
সমাবেশ শেষে শাহবাগে বিক্ষোভ মিছিল বের করে মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…